শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

কিয়েভ অভিমুখে ৪০ মাইল দীর্ঘ রুশ সেনাবহর

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

ইউক্রেনের রাজধানী কিয়েভ অভিমুখে ১৭ মাইল দীর্ঘ একটি সেনাবহর এগিয়ে যাচ্ছে বলে স্যাটেলাইট চিত্র প্রকাশ করে বাংলাদেশ সময় সোমবার রাতে বিবিসি জানিয়েছিল। তবে সকালে নতুন আরেকটি ছবি প্রকাশ করে সংবাদমাধ্যমটি জানিয়েছে বহরটি অন্তত ৪০ মাইল দীর্ঘ। ম্যাক্সার টেকনোলজির দেয়া স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে, বহরটি কিয়েভের দিকে যাচ্ছে। এর আগে রোববার আরেকটি স্যাটেলাইট চিত্রে দেখা যায়, রুশ সেনাবহরটি রাজধানী কিয়েভ থেকে ৪০ মাইল উত্তর পশ্চিমে অবস্থান করছিল।

সেসময় ম্যাক্সার জানায়, সেনাবহরে অস্ত্র-সজ্জিত যান, ট্যাঙ্ক, গোলাবারুদ ও লজিস্টিক্যাল যান রয়েছে। প্রাইভেট এ মার্কিন কোম্পানিটি বলছে, ইউক্রেনের স্থানীয় সময় সোমবার বেলা ১১টা ১১মিনিটে বহরটি আন্তোনোভ বিমানঘাঁটির কাছাকাছি টি-১০১০ হাইওয়েতে অবস্থান করছিল।

রাজধানী থেকে আন্তোনোভের দূরত্ব কম করে হলেও ১৭ মাইল। বৃহস্পতিবার সেখানে তীব্র লড়াই হয়। ওই বিমানঘাঁটিতেই বিশ্বের সবচেয়ে বড় কার্গো উড়োজাহাজটি ছিল, যা রাশিয়ান হামলায় ধ্বংস হয়ে যায়।

বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ান সৈন্যরা বিশেষ অভিযান শুরু করে। এরপর বিভিন্ন শহরে ইউক্রেনের সেনাদের সঙ্গে রুশদের তীব্র লড়াই হয়। এরইমধ্যে বেশ কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে সেনারা।

চলমান সংকট নিরসনে সোমবার বেলারুশে আলোচনায় বসে রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধী দল। তবে কোনো সমাধান ছাড়াই তা শেষ হয়। দুই পক্ষই দ্বিতীয় দফা বৈঠকে সম্মত ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023