শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ইউক্রেনে শান্তি ফেরাতে পুতিনের তিন শর্ত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসন বন্ধে আর যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে ক্রিমিয়ার ওপর রুশ কর্তৃপক্ষের সার্বভৌমত্বের স্বীকৃতিসহ তিনটি শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ান সংবাদমাধ্যম আরটির এক খবরে বলা হয়, সোমবার ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে এক ফোনালাপে পুতিন নিজের পক্ষ থেকে এ সকল শর্ত তুলে ধরেন।

ক্রেম্লিন থেকে প্রকাশিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জান যায়, পুতিন বলেন, ‘রাশিয়ার কিছু নিরাপত্তা স্বার্থ রয়েছে। সেগুলো হলো, ক্রিমিয়ায় রাশিয়ার সার্বভৌমত্বের স্বীকৃতি প্রদান, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসিবাদের প্রভাবমুক্ত করা এবং পশ্চিমাপ্রীতি কাটিয়ে দেশটির নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করা। যদি রাশিয়ার বৈধ নিরাপত্তা–সংশ্লিষ্ট এই স্বার্থগুলো শর্তহীনভাবে মেনে নেয়া হয়, তাহলেই ইউক্রেন পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান সম্ভব।’

এদিকে ফরাসি প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, পুতিনের সঙ্গে ফোনালাপে মাখোঁও তিনটি দাবির কথা তুলে ধরেন। তার দাবিগুলো ছিলো, ইউক্রেনের বেসামরিক লোকজন ও আবাসিক এলাকায় সব ধরনের হামলা বন্ধ করা, বেসামরিক অবকাঠামোগুলো রক্ষা করা এবং দেশটির গুরুত্বপূর্ণ যোগাযোগ পথগুলোও নিরাপদ করা।

আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি সম্মান দেখিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে পুতিনের সামনে তিনি ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবিও তুলে ধরেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023