শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

জাতীয় পরিসংখ্যান দিবস আজ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

আজ ২৭ ফেব্রুয়ারি, জাতীয় পরিসংখ্যান দিবস। দ্বিতীয়বারের মতো উদযাপিত হচ্ছে জাতীয় পরিসংখ্যান দিবস। ২০২০ সালের ৮ জুন ২৭ ফেব্রুয়ারিকে জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে ঘোষণা এবং দিবসটি উদযাপনের অনুমোদন দেয় মন্ত্রিসভা।

জাতীয় পরিসংখ্যান দিবস-২০২২ উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে বিবিএস জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে নীতিনির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সময়োপযোগী ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সরবরাহ করে আসছে। দেশের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণে বিবিএসের তথ্য-উপাত্ত মূল নিয়ামক হিসেবে ভূমিকা রাখে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, পরিসংখ্যান একটি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও অগ্রগতির পরিমাপক। টেকসই উন্নয়ন-পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সঠিক, নির্ভরযোগ্য এবং সময়োপযোগী পরিসংখ্যান ভিত্তি হিসেবে কাজ করে।

এছাড়া সরকারি পরিসংখ্যানকে অধিকতর জনকল্যাণমুখী ও মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023