শনিবার মধ্যে রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত জুয়াড়িসহ নয়জনকে গ্রেফতার করেছে।
থানা থেকে প্রাপ্ত সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা সদরের সরদারপাড়ার আকরাম মোল্লা (৩৫) এর বাড়িতে অভিযান চালিয়ে তাস দিয়ে জুয়া খেলার সময় পুলিশ অভিযান চালান এ সময় বাড়ির মালিক শামছুল মোল্লার ছেলে আকরাম মোল্লা (৩৫), গনি প্রাং এর ছেলে বাদশা প্রাং (৫০), মৃত সেফু প্রাং এর ছেলে মকদুল মল্যা (৫৪), নুর ইসলাম বুদ্যার ছেলে আলম (২০), শামছুল মোল্লার ছেলে শামীম মোল্লা (২৮), মৃত নাসির উদ্দিনের ছেলে দিলবর হোসেন (২৮), মহিদুল ইসলামের ছেলে শিমুল সরদার মালু (৩২) কে গ্রেফতার করলেও অন্যরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ২ সেট তাস ও নগদ ৯৪৬০ টাকা উদ্ধার করেছে। তাদের বিরুদ্ধে গতকালই জুয়া আইনে মামলা হয়েছে। এদিকে গত শুক্রবার দিনগত রাতে পুলিশ গ্রেফতারী পরোয়ানামুলে উপজেলার মর্তুজাপুর গ্রামের মৃত আঃ মালেকের ছেলে আবুল কালাম (৪২) ও ধারশুন দক্ষিণ পাড়ার মৃত সেকেন্দারের স্ত্রী রেখা বেগমকে (৩০) গ্রেফতার করেছে। পুলিশ গ্রেফতারকৃতদের গতকাল শনিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।