শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বিশ্বে করোনায় মোট শনাক্ত ছাড়াল ৪৩ কোটি, মৃত্যু ৫৯ লাখ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যু ও শনাক্ত কমেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৩৮২ জন। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৫৩ হাজার ৯১২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে এক হাজারের বেশি। এসময়ের মধ্যে আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ২০ হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৯ লাখ ৪৬ হাজার ৭১৮ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ কোটি ১৬ লাখ ৪৯ হাজার ২২৪ জনে। শুক্রবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এসব তথ্য পাওয়া যায়।

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। দেশটিতে এই সময়ের মধ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৮ হাজার ৪৩১ জন এবং মারা গেছেন ২৭৩ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৪৩ লাখ ১১ হাজার ৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২২ হাজার ৮৯৫ জন মারা গেছেন।

যুক্তরাষ্ট্র গত ২৪ ঘণ্টায় প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে। দেশটিতে নতুন করে এই সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৭৭৭ জন এবং মারা গেছেন ১ হাজার ৭০৩ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৪ লাখ ৪১ হাজার ৪০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৬৯ হাজার ৪৮২ জন মারা গেছেন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬২ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৯৯৮ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫৯ লাখ ২৮ হাজার ৫৬৮ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৮ হাজার ৫৭৮ জনের। একই সময়ে স্পেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৮৯২ জন এবং মারা গেছেন ২২৬ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল।দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯৬ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৯৫ হাজার ৪৯৩ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৮৫ লাখ ৮০ হাজার ৯৯৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৭ হাজার ৪৮৬ জনের।

আমাদের প্রতিবেশী দেশ ভারত করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০৪ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১২ হাজার ৪০৬ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৮ লাখ ৯৩ হাজার ৫৮৫ জন এবং মারা গেছেন ৫ লাখ ১৩ হাজার ২৫৮ জন।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৩৩ জন এবং মারা গেছেন ১২৫ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৮৭ লাখ ৭৩ হাজার ১৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬১ হাজার ১০৪ জন মারা গেছেন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৭৮৯ জন এবং মারা গেছেন ২৭৬ জন।

গত ২৪ ঘণ্টায় তুরস্কে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৭০৮ জন এবং মারা গেছেন ২৮১ জন। একই সময়ে ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৬৯ জন এবং মারা গেছেন ২৪৯ জন।

ফ্রান্সে নতুন করে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৭৩২ জন এবং মারা গেছেন ২৮১ জন। দেশটিতে করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ২ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৯৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৭ হাজার ৭৭০ জন মারা গেছেন। গত একদিনে কলম্বিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৪৯ জন এবং মারা গেছেন ৫৭ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পোল্যান্ডে ৩৪১ জন, আর্জেন্টিনায় ৯৭ জন, গ্রিসে ৬৫ জন, ইরানে ২২৬ জন, জাপানে ২৫৭ জন, রোমানিয়ায় ১০৫ জন, কানাডায় ১২৪ জন, ফিলিপাইনে ১৮৮ জন, দক্ষিণ আফ্রিকায় ৪০ জন, ইন্দোনেশিয়ায় ৩১৭ জন এবং হাঙ্গেরিতে ১০২ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৪৪৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৯৪১ জনের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023