শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে টিকা কার্যক্রম চলছে

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

প্রতিষ্ঠান যাতে খুলে দিতে পারি সে জন্য টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। আমরা আশা করি এ মাসের শেষ দিকে অবস্থার পরিবর্তন হবে। সেই সময় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারবো।’

এসময় প্রধানমন্ত্রী কোভিড-১৯ এর এই কঠিন পরিস্থিতিতেও সময় মতো পরীক্ষা আয়োজন ও ফলাফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের জাতি গঠনে অবদান রাখতে হবে এবং দেশকে এগিয়ে নিতে হবে- এটা মনে রেখেই তারা শিক্ষালাভ করবে।’

যারা অকৃতকার্য হয়েছে, অস্বাভাবিক পরিবেশের মাঝে পরীক্ষা হয়েছে। এতে শিক্ষার্থীদের কোনো দোষ নেই। তাই অভিভাবকদের বলবো যাতে শিক্ষার্থীদের সুযোগ করে দেয়। তাদের সাপোর্ট দিয়ে এগিয়ে নেবেন। আগামী দিনে আমাদের শিশুরা আরও ভালো করে পড়াশোনা করবে এবং কৃতকার্য হবে সেই আশা আমি পোষণ করি।

স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনার অতিমারির কারণে পুরো বিশ্বেই অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। সবার কাছে আমার একটা অনুরোধ- এই সময়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। বিশেষ করে মাস্ক পরিধান করতে হবে। যাতে কেউ সংক্রমিত না হয় সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023