শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নন্দীগ্রামে মাদক কারবারিসহ গ্রেফতার ৮

নন্দীগ্রাম বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

বগুড়ার নন্দীগ্রামে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারিসহ ৮ জনকে গ্রেফতার করেছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এতথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতদের পুলিশ বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চাঙ্গইর গ্রামের মাদক কারবারি আব্দুল জলিল (৪৫), এছাড়া জুয়া খেলার সময় দেওতা গ্রামের জহুরুল ইসলাম (২৫), মিলন হোসেন (৩০), মোরশেদ আলী (২৫), পলাশ মিয়া (২৩), ফরহাদ আলম (২৫), ভোলা জেলার লালমোহন থানার চরভুতা গ্রামের জামাল হোসেন (৩৫), বরিশাল জেলার উজিরপুর থানার হারতা গ্রামের আমির হোসেন (২৮)।

জানা গেছে, গত শুক্রবার বিকেলে উপজেলার আন্দাশুরা এলাকায় অভিযান চালিয়ে নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ২৫ পিচ ট্যাবলেটসহ মাদক কারবারি আব্দুল জলিলকে গ্রেফতার করে। এছাড়া উপজেলার দেওতা বাজার এলাকায় পৃথক এক অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৫ হাজার ৫২০ টাকাসহ সাত জুয়ারুকে গ্রেফতার করা হয়।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023