শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

পেরুতে বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত ২০

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২

পেরুতে একটি বাস দুর্ঘটনার কারণে চার বছরের এক শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে উত্তরাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন জানায়, বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকালে প্রত্যন্ত উত্তরাঞ্চলীয় লিবারতাদে বাসটি একশ মিটার (৩২৮ ফুট) নিচের ঢালে নেমে যায়। কয়েক ঘণ্টার পর দুর্ঘটনার খবর পায় কর্তৃপক্ষ।

বাসটি তায়াবাম্বা থেকে ট্রুজিলোতে যাচ্ছিল বলে জানা গেছে। এই দুটি এলাকার সংযোগ সড়কের মধ্যে ৩৪০ কিলোমিটার (২১১মাইল) পথ পাড়ি দিতে রাস্তার খারাপ অবস্থার কারণে ১৪ ঘণ্টা সময় লেগে যায়।।

অভিযোগ রয়েছে, বেহাল সড়ক, বেপরোয়া গাড়ি চালানো, সাইনবোর্ডের অভাব এবং কর্তৃপক্ষের উদাসীনতার কারণে প্রায়শই ঘটে দুর্ঘটনা। গতবছর নভেম্বরেও একই সড়কে ১০ জন মানুষ নিহত হন।

সূত্র: এএফপি, এনডিটিভি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023