শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

রাতের পর রাত জেগে স্মার্টফোন ব্যবহারে ডেকে আনছেন যেসব বিপদ!

হেলথ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২

একদল মানুষ আছেন, যারা রাতের পর রাত জেগে স্মার্টফোন ব্যবহার করেন। এতে তাদের ঘুমের ব্যাঘাত ঘটে। কিন্তু ঘুমের ঘাটতি হলে কী কী ক্ষতি হয় জানেন?

১. বহু দেশের গবেষণায় দেখা গেছে, ঘুমের সঙ্গে সরাসরি জড়িত মানসিক স্বাস্থ্য। কম ঘুম রাগ, হতাশা, উদ্বেগ বাড়িয়ে দিতে পারে। তাই সতর্ক থাকা জরুরি।

২. ঘুমের সঙ্গে জড়িয়ে আছে বিপাক ক্রিয়াও। কম ঘুমের কারণে কমে যায় শরীরের বিপাক হার। অর্থাৎ, বেশি নয়, বরং কম ঘুমিয়ে বাড়তে পারে শরীরের ওজন।
৩. রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় ঘুম কম হলে। তাই সহজেই নানা সংক্রামক রোগের শিকার হওয়ার ঝুঁকি রয়েছে।

৪. উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকিও বাড়ে কম ঘুমালে।

৫. ওয়ার্ল্ড হেলথ অ্যাসোসিয়েশন জানিয়েছে, মোবাইল ফোন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছড়ায়, যা কয়েক ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

৬. আমেরিকান ম্যাকিউলার ডিজেনারেশন অ্যাসোসিয়েশন জানিয়েছে, মোবাইল ফোনের নীল আলো রেটিনার স্থায়ী ক্ষতি করে অন্ধত্বের দিকে ঠেলে দিতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023