শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সৌদিতে ড্রোন হামলা, চার বাংলাদেশিসহ আহত ১২

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২

সৌদি আরবের আভা বিমানবন্দরে ড্রোন হামলায় ১২ বেসামরিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে চার বাংলাদেশিও রয়েছেন। বাকিরা হলেন, এক ভারতীয়, তিন নেপালি, এক ফিলিপিনো, এক শ্রীলংকান ও দুই সৌদি নাগরিক।

সীমান্তবর্তী এলাকাটিতে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বৃহস্পতিবার এই হামলা চালায় বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন হামলা লক্ষ্যচ্যুত করে দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। হামলার সময় শার্পনেলের আঘাতে ১২ জন আহত হন।

আল আরাবিয়া টিভির একটি বিবৃতিতে সৌদি জোট হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানার জনগণকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য সামরিক উদ্দেশে ব্যবহৃত স্থানগুলো এড়িয়ে চলতে বলেছে।

ইয়েমেনের সরকারকে উৎখাত করে রাজধানী সানা থেকে হুতিরা তাড়িয়ে দেয়ার পর ২০১৫ সাল থেকে সরকার পুনর্বহাল করতে লড়ছে সৌদি সামরিক জোট।

এ অবস্থায় হুতিরা সৌদি আরবের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। প্রায়ই হুতি-সৌদি জোটের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।

আভা বিমানবন্দরে সামরিক স্থাপনা লক্ষ্য করে দুটি ড্রোন হামলার কথা নিশ্চিত করেছেন হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারেয়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023