শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

এইচএসসির ফল ১৩ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

করোনা সংক্রমণের কারণে শিক্ষার্থীদের সশরীরে ক্লাস না হওয়ায় এবার বিভাগভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে ছয়টি পত্রে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষার ফল আগামী ১৩ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২১ সালের এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় জানায়, এইচএসসি-সমমান পরীক্ষার ফলাফল ফেব্রুয়ারি মাসের ১২ থেকে ১৪ তারিখের প্রকাশ করতে চায় শিক্ষা মন্ত্রণালয়। এসময়ের মধ্যে ফলাফল প্রকাশে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

এইচএসসি-সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি নিতে ঢাকা শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হয় ।

বৈঠকে অংশ নেয়া কর্মকর্তারা জানান, গত সপ্তাহের শেষের দিকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবে ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসি ফলাফল প্রকাশে প্রধানমন্ত্রী সময় চাওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ ইমামুল হোসেন জানিয়েছিলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশে প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে গত সপ্তাহের শেষের দিকে প্রস্তাব পাঠানো হয়েছে। এরপরই ১৩ ফেব্রুয়ারি ফল প্রকাশের তথ্য জানালো শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে এইচএসসির ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির চেয়ারম্যান অধ্যাপক এস এম আমিরুল ইসলাম।

আমিরুল ইসলাম বলেন, পরীক্ষা পরবর্তী এক মাসের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নিয়ে বোর্ডগুলো একযোগে কাজ করেছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ জানিয়েছিলেন, ৩০ দিনের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে কাজ করা হচ্ছে। আশা করা যাচ্ছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা যাবে। তবে এইচএসসি পরীক্ষার্থীদের তিনটি বিষয়ের পরীক্ষা হলেও তাদের পত্র কিন্তু ছয়টি। তাই কিছুটা সময় লাগতে পারে বলেও জানিয়েছিলেন তিনি।

গত বছরের ২ ডিসেম্বর প্রায় ১৪ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ওই দিন শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে ফল প্রকাশ করা হবে। এরপর গত ৩০ ডিসেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023