শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

অন্ধকারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

সারাদেশের প্রাথমিক শিক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) কর্মকর্তা-কর্মচারীরা অন্ধকারে অলস সময় পার করছেন। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে বিদ্যুৎ না থাকায় এ প্রতিষ্ঠানের সব কাজকর্ম স্থবির হয়ে পড়েছে।

ডিপিই থেকে জানা গেছে, রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সে কারণে ডিপিইতে বিদ্যুৎ নেই। ফলে অফিসের কোনো কাজকর্ম করা সম্ভব হচ্ছে না। অন্ধকারের ফলে অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীদের বাইরে ঘোরাফেরা করতে দেখা গেছে। এদিকে দূরদূরান্ত থেকে সেবা নিতে আসা শিক্ষক-কর্মচারীসহ অন্যদের ব্যর্থ হয়ে ফিরে যেতে হচ্ছে।

ডিপিই’র সংশ্লিষ্টরা জানান, এ প্রতিষ্ঠানে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থায় কোনো জেনারেটর নেই। বিদ্যুৎ না থাকলে সব কাজ বন্ধ রাখতে হয়।

এ বিষয়ে জানতে চাইলে ডিপিই’র মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলমের ফোনে একাধিকবার কল করে তাকে পাওয়া যায়নি।

তবে ডিপিই’র সংস্থাপন শাখার উপ-পরিচালক বাহারুল ইসলাম দুপুরে বলেন, সকাল থেকে ডিপিইতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আমাদের বিকল্প ব্যবস্থা না থাকায় অনেক কাজকর্ম বন্ধ রয়েছে। তবে জরুরি কাজের জন্য কিছু ব্যবস্থা রয়েছে।

তিনি বলেন, আমাদের জেনারেটর ব্যবস্থা থাকলেও সেটি এখন অচল হয়ে গেছে। পাশেই নতুন ভবন হচ্ছে বলে এমন পরিস্থিতি। ২০ তলা ভবন নির্মাণ কাজ শেষ হলে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা তৈরি করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023