শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

এবার বিচারক মেহজাবীন

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে বেশি ব্যস্ত থাকেন। এবার স্কয়ার গ্রুপ কর্মীদের নিয়ে আয়োজন করেছে বিশেষ একটি গানের রিয়েলিটি শো ‘স্কয়ার সুরের সেরা’। এবার এই আয়োজনে একটি বিশেষ পর্ব ভালোবাসার গান দিয়ে সাজানো হয়েছে। সেখানে অতিথি বিচারক হিসেবে দেখা যাবে তাকে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায়, মাছরাঙা টেলিভিশনে এ বিশেষ পর্ব প্রচারিত হবে।

এই পর্বেই অতিথি বিচারকের আসনে বসবেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার সঙ্গে প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে থাকবেন সুরকার, সংগীতশিল্পী এসআই টুটুল, কণ্ঠশিল্পী রুমানা ইসলাম ও সংগীত পরিচালক, সংগীতশিল্পী পিন্টু ঘোষ।

বিচারক হওয়া প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘গ্রুপ অব কোম্পানির কর্মীদের নিয়ে একটি গানের রিয়েলিটি শো’র ভাবনাটিই অভিনব। আমি নিজেও রিয়েলিটি শো থেকে এসেছি। তাই প্রতিযোগীদের অনুপ্রেরণা দেওয়া ও সাহস জোগানোর জন্য একটি বিশেষ পর্বের অতিথি বিচারক হিসেবে অংশ নিয়েছি। পুরো আয়োজনটি আমাকে মুগ্ধ করেছে।’

এই বিশেষ পর্বে গানের লড়াইয়ে অংশ নেবেন আরিফুল, মুমু, হৃদয়, সুকান্ত, মুসা, মাসুদরানা, শাহ আলম, রাহিমুল, শাখাওয়াত ও ফ্লোরেন্স। তাদের গানের সঙ্গে মেহজাবীনকে নাচতে, এমনকি অভিনয় করতেও দেখা যাবে। পুরো আয়োজনের সঞ্চালকের দায়িত্বে রয়েছেন উপস্থাপিকা মৌসুমী মৌ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023