বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাট ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ লুৎফর রহমানের মৃত্যুদাবির টাকার চেক ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড কর্তৃক বিতরণ করা হয়েছে । মৃত লুৎফর রহমানের বিশ্ববিদ্যালয় পড়–য়া একমাত্র কন্যা নিধিয়া রহমান মৃত্যুদাবির টাকার চেক গ্রহন করেন। ১০ ফেব্রয়ারী বৃহস্পতিবার সকালে ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানির আয়োজনে চেক বিতরণ উপলক্ষে বালুয়া ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেলটা লাইফ ইন্সুরেন্স এর ডি.জি.এম আশরাফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান প্রভাষক রুহুল আমিন বক্তব্য দেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ডেলটা লাইফ ইন্সুরেন্স এর জি.এম (বগুড়া) জহির আল মামুন,বিশেষ অতিথির বক্তব্য দেন ডেলটা লাইফ ইন্সুরেন্স এর বগুড়া সার্ভিস সেন্টারের ইনচার্জ শহিদুল ইসলাম। ইন্সুরেন্সটির কর্মী জাফর ইকবাল রানার সঞ্চালনায় আরও বক্তব্য দেন,কর্পূর দ্বিপাক্ষি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শামছুদ্দিন,প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাহান আলী,রাবেয়া রহমান বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম,ডেলটা লাইফ ইন্সুরেন্স গোবিন্দগঞ্জ উপজেলার ইউনিট ম্যানেজার মুসা আকন্দ,বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম মন্ডল।
এ সময় ইউপি সদস্যরা,ডেলটা লাইফ ইন্সুরেন্স এর বিভিন্ন ইউনিটের কর্মী ও গ্রাহকবৃন্দ,মৃত লুৎফর রহমানের পরিবারের সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে অতিথিদের হাত থেকে নিধিয়া রহমান মৃত্যুদাবির ৭ লক্ষ ১১ হাজার ২’শ ২৭ টাকার চেক গ্রহন করেন।