দেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। নতুন মৃত্যু নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৪৪ জনে।
একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ২৬৪ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৪ হাজার ৫৩৫ জনে। শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ৪৪ হাজার ৫৩৫ জন।
একদিনে ৪২ হাজার ৫৭৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪২ হাজার ৮৬৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ।
মৃতদের মধ্যে ২৭ জন পুরুষ, ১৪ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ২২ জন। চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৫, খুলনায় ৩, সিলেটে ২ ও রংপুরে জন মারা গেছেন।