শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

১ কোটি ৬২ লাখ কৃষক পাবেন স্মার্ট কার্ড

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

১ কোটি ৬২ লাখ কৃষককে স্মার্ট কার্ড দেবে সরকার। সরকারের কাছ থেকে প্রণোদনা নেওয়ার সময় কৃষককে এ কার্ড দেখাতে হবে। একই সঙ্গে কৃষিতে সরকারের সার, বীজসহ যত ধরনের সুবিধা আছে, স্মার্ট কার্ড দেখিয়ে সেসব সুবিধা নিতে হবে কৃষকদের।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ–সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ‘স্মার্ট কৃষি কার্ড ও ডিজিটাল কৃষি (পাইলট)’ শিরোনামের প্রকল্পটি বাস্তবায়নে খরচ হবে ১০৭ কোটি টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের জন্য এই কার্ড তৈরি করবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান কার্যালয়সহ ১৪টি কৃষি অঞ্চলের ৯টি জেলা গোপালগঞ্জ, সুনামগঞ্জ, টাঙ্গাইল, বরিশাল, যশোর, দিনাজপুর, রাজশাহী, বান্দরবান ও ময়মনসিংহের সব উপজেলা এবং মেট্রোপলিটন এলাকার কৃষকদের এ কার্ড দেওয়া হবে। পরবর্তী সময় অন্য অঞ্চলের কৃষকদের এ সেবার আওতায় আনা হবে।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কৃষকদের হাতে এখন একটি কাগুজে কার্ড আছে। কিন্তু এই কার্ড ব্যবহার করতে গিয়ে কৃষকদের ভোগান্তিতে পড়তে হয়। এ জন্য কৃষকের ডিজিটাল পরিচিতি হিসেবে স্মার্ট কার্ড দেওয়া হবে। প্রথম পর্যায়ে ১ কোটি ৬২ লাখ কৃষকের ডিজিটাল প্রোফাইল তৈরি করা হবে। দ্বিতীয় ধাপে বাকি কৃষকদের কার্ড দেওয়ার পাশাপাশি তাঁদের প্রোফাইল তৈরি করা হবে। ২০২৪ সাল নাগাদ প্রকল্পের কাজ শেষ করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে বলা হচ্ছে, কৃষকের ডিজিটাল পরিচিতি হিসেবে স্মার্ট কৃষি কার্ড ব্যবহার করে প্রত্যেক কৃষকের জন্য এলাকা ও চাহিদাভিত্তিক কৃষিসেবা দেওয়া হবে। এ ছাড়া ডিজিটাল বিশ্লেষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে প্রয়োজনীয় কৃষিতথ্য নিশ্চিত করা হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে ডিজিটাল কৃষি প্রোফাইল তৈরি, স্মার্ট কৃষি কার্ড বিতরণ, ডিজিটাল কৃষিতথ্য বিশ্লেষণ ও তথ্যের সঠিক ব্যবস্থাপনা সহজ হবে। এর মাধ্যমে প্রাপ্ত তথ্যের সাহায্যে কৃষকের কৃষি উৎপাদনের সিদ্ধান্ত ও পরিকল্পনা গ্রহণ সহজ হবে।

আজকের একনেক সভায় ৩৭ হাজার ৫০৭ কোটি টাকা ব্যয়ে মোট ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ৫৬০ কোটি টাকা ব্যয়ে ১০টি জেলায় অগ্রাধিকার ভিত্তিতে মানববর্জ্য ব্যবস্থাপনা, ১ হাজার ৫০৩ কোটি টাকা ব্যয়ে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির প্রাথমিক অবকাঠামো নির্মাণ, ৩৩৩ কোটি টাকা ব্যয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধিভুক্ত এলাকায় বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, সড়ক মেরামতে ব্যবহৃত আধুনিক যান–যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্প।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023