শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

টিকার জন্য ২০ হাজার কোটি টাকার বেশি ব্যয়: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

টিকার জন্য এখন পর্যন্ত ২০ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এসময় চলতি বছরের শেষ নাগাদ বুস্টার ডোজসহ সবার টিকাদান শেষ হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

তিনি জানান, দেশের ১৪ কোটি মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৭০ শতাংশ মানুষ টিকা পেয়েছে। টিকাদান কার্যক্রম সফলভাবে চলছে।

মন্ত্রী বলেন, ডিসেম্বরের মধ্যে দেশের মানুষ বুস্টারসহ টিকার পরিপূর্ণ ডোজ পাবে। এ বছরের শেষ নাগাদ বুস্টার ডোজসহ সবার টিকাদান সম্পন্ন হবে।

এসময় করোনার সব টিকাই কার্যকর উল্লেখ করে মন্ত্রী বলেন, যে টিকা পাওয়া যাবে, সেটি নিতে হবে।

জাহিদ মালেক বলেন, এখন পর্যন্ত সাড়ে ২৭ কোটি টিকা পেয়েছি। ১০ কোটির মতো টিকা এখনও হাতে আছে। দেশে দেড় থেকে পৌনে ২ কোটি মানুষ এখনও টিকা নেননি।

প্রথম ডোজ ১০ কোটি, দ্বিতীয় ডোজ প্রায় ৭ কোটি, শিক্ষার্থীদের দেড় কোটির মতো (টিকা) দেয়া হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023