শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

দুপচাঁচিয়ায় গলায় ফাঁস দিয়ে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

গতকাল সোমবার সকালে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার ১নং ওয়ার্ডের তালুকদারপাড়ায় সুমাইয়া খাতুন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
জানা গেছে, উপজেলার তালোড়া পৌরসভার ১নং ওয়ার্ডের তালুকদারপাড়ার সৌদি প্রবাসী আব্দুল মজিদ দীর্ঘদিন যাবত প্রবাসে অবস্থান করছেন। তার স্ত্রী এক ছেলে ও মাদ্রাসা পড়–য়া মেয়ে তালোড়া শাহ এয়তেবারিয়া মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী সুমাইয়াকে নিয়ে বাড়িতে বসবাস করে। ঘটনার দিন সোমবার সকাল আনুমানিক সাড়ে ৭ টায় সৌদি প্রবাসী মজিদের সাথে মোবাইলে কথা বলার জন্য সুমাইয়ার মা বাড়ির বাহিরে যান। কথা বলা শেষে বাড়ি ফিরে সুমাইয়াকে দেখতে না পেয়ে খোজাখুজি করতে থাকে। এক পর্যায়ে নবনির্মিত ঘরের দড়জা বন্ধ দেখেন। অনেক ডাকাডাকির পরেও ভিতর থেকে সারা না পাওয়ায় ঘরের জানালার ইট খুলে দেখেন সুমাইয়া শয়ন কক্ষের ফ্যানের সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। সে চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং দড়জা ভেঙ্গে ঝুলন্ত সুমাইয়ার লাশ উদ্ধার করেন। আত্মহত্যার সঠিক কারণ জানা না গেলেও তার মা জানান মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিলো। এ বিষয়ে তার মা সেলিনা বেগম বাদী হয়ে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছে। তার মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য পুলিশ লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023