শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

কর্তনকৃত ২৯টি গুল জব্দ
দুপচাঁচিয়ায় সরকারি খাড়ির দু’ধারের মূল্যবান গাছ কাটার মহোৎসব
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

দুপচাঁচিয়া উপজেলার গুনাহারের পোঁওতা সর্জনকুড়ি ও সিংড়া ব্রীজ সংলগ্ন খাড়ির দু’ধারে সরকারিভাবে লাগানো ইউক্যালিপটাস গাছগুলো অবৈধভাবে কর্তনের মহোৎসব চলছে। খবর পেয়ে উপজেলা বন বিভাগ ঘটনাস্থলে গিয়ে কর্তনকৃত গাছ থেকে ২৯টি গুল জব্দ করেছে। এদিকে গতকাল রোববার সহকারি কমিশনার (ভূমি) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা গেছে উপজেলার গুনাহার ইউনিয়নের পোঁওতা সর্জনকুড়ি থেকে সিংড়া ব্রীজ সংলগ্ন প্রায় ১ কিলোমিটার খাড়ির দু’ধারের বৃহৎ আকারের মূল্যবান ইউক্যালিপটাস গাছগুলো স্থানীয় এক শ্রেণির গাছ ব্যবসায়ী অবাধে কর্তন করে। কর্তনকৃত গাছগুলো কাঠ ব্যবসায়ীর নিকট বিক্রি করেও দেয়। ব্যবসায়ীরা গাছগুলো গুল করে ভ্যান ও ট্রাক যোগে বিভিন্ন স’মিলে নিয়ে যাচ্ছে। গাছ কর্তকারী শ্রমিকরা জানান, উনাহত সিংড়া এলাকার জনৈক আব্দুর রাজ্জাক ও সর্জনকুড়ি গ্রামের শওকতের সাথে চুক্তি করে গাছগুলো কর্তনের কাজ করছেন। গাছ কর্তনের চুক্তিকারী ওই ব্যক্তিরা সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে কৌশলে সটকে পড়ে। অনেক চেষ্টা করেও তাদের দেখা মিলেনি। এ বিষয়ে শনিবার উপজেলা বন সম্প্রসারণ কর্মকর্তা আখতারুজ্জামান রাঙ্গা জানান, খাড়ির দু’ধারে ইউক্যালিপটাস গাছগুলো সরকারি। তবে সরকারি ওই গাছগুলো অবৈধভাবে কর্তনের বিষয়ে কিছুই জানেন না। একই সাথে তিনি জানান, খবর পেয়ে কর্তনকৃত গাছগুলো থেকে ২৯টি গুল জব্দ করেছেন। ট্রাকযোগে বন বিভাগেও নিয়ে এসেছেন। প্রয়োজনীয় কাগজপত্র সহ গাছ কর্তনকারীদেরকে অফিসে আসার নির্দেশও দিয়েছেন। গাছ কাটার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সহকারি কমিশনার (ভূমি) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত জানান, কর্তনকৃত গাছগুলো সরকারি জায়গায় রোপণকৃত কি না তা মাপযোগ করার জন্য অফিস থেকে সার্ভেয়ারকে পাঠিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023