শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

খোলা সয়াবিনের দাম বাড়ছে ৭ টাকা, বোতলে ৮ টাকা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় ফের দেশের বাজারে খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা এবং বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ছে। এছাড়া পাঁচ লিটারে ৩৫ টাকা এবং পাম তেলে ১৫ টাকা বাড়ছে।

আগামীকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) থেকে এ মূল্য কার্যকর হবে। রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।

সর্বশেষ ২০২১ সালের ১৯ অক্টোবর সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা নির্ধারিত ছিল। আর বোতলজাত সয়াবিনের ৫ লিটারের দাম ৭৬০ টাকা ও পাম তেলের দাম ছিল ১১৮ টাকা।

নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ৮ টাকা বেড়ে ১৬৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৭ টাকা বেড়ে ১৪৩ টাকা, বোতলজাত সয়াবিনের ৫ লিটারের দাম ৩৫ টাকা বেড়ে ৭৯৫ ও পাম তেলের দাম ১৫ টাকা বেড়ে ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে বাণিজ্য সচিব বলেন, গত ১৯ তারিখ তেল ব্যবসায়ীদের সঙ্গে বসেছিলাম। তখন দেখা গেলো আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার ফলে এটা অ্যাডজাস্ট করা দরকার। তাদেরও কথা ছিল যে এটা অ্যাডজাস্ট না করলে তারা এলসি খুলতে পারবে না, তাদের লস হচ্ছে। তাদের হিসাবে ১৯ তারিখই বলেছে ২০০ কোটি টাকা লস হয়েছে। জানুয়ারি মাসের যে ফিগার সেটাসহ ক্যালকুলেট করে আমরা এই দাম ঠিক করলাম। কিছু অ্যাডজাস্ট করা হলো, যেটা ছিল সেটার সঙ্গে।

তেলের মূল্য বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে টিকে গ্রুপের পরিচালক (অর্থ ও পরিচালন) মো. শফিউল আক্তার তসলিম বলেন, মন্ত্রীর সঙ্গে বসার পর আমরা কিন্তু ১৬৫ টাকায় বিক্রি করেছি এতদিন, সে হিসাবে দাম বেড়েছে নতুন করে তিন টাকা। সেটা ছিল আন-অফিসিয়াল। তবে অফিসিয়ালি দাম বেড়েছে ৮ টাকা, পাঁচ লিটারে ৩৫ টাকা। আমরা কাল সকালে দাম বাড়ানোর সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাবো। কাল থেকেই এটি কার্যকর হবে। তবে বাজারে এর প্রভাব পড়বে দুই তিনদিন পর, শুক্র-শনিবারের আগে বাজারে প্রভাব পড়বে না।

তিনি বলেন, এখন আমরা যে প্রাইজ ঠিক করেছি, আজকের দিনে যে এলসি করছি এবং আজকের দিনে চিটাগাং পোর্টে যে পণ্য ঢুকছে তারচেয়ে এক থেকে দেড়শ ডলার কমে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। সুতরাং ১০ থেকে ১৫ দিন পর আমাদের আবার বসতে হবে। আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট।

এর আগে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার কথা উল্লেখ নতুন দাম কার্যকরের দাবি জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। পরে মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দাম না বাড়ানোর সিদ্ধান্ত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023