শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

আপিলের রায়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

আপিল বোর্ডের রায়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। আজ শনিবার বিকেলে এফডিসিতে আপিল বোর্ড বৈঠক ডাকে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে এই বৈঠকের দায়িত্ব পালন করেছেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। বৈঠকে অভিযোগকারী চিত্রনায়িকা নিপুণ আক্তার উপস্থিত থাকলেও অভিযুক্ত জায়েদ খান ও চুন্নু অনুপস্থিত ছিলেন।

নির্বাচনী আচরণবিধি না মানায় জায়েদ খানের সাধারণ সম্পাদক পদ বাতিল করেছে আপিল বোর্ড৷ তার পরিবর্তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিপুণ এ পদে জয়ী হয়েছেন। অবশেষে দায়িত্ব নিতে চলেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি। বৈঠক শেষে আজ সন্ধায় এ ঘোষণা দেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া শিল্পী সমিতির নির্বাচনে ‘ভোট কেনার’ অভিযোগ আনা হয় নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে। এছাড়াও বেশকিছু অভিযোগে এই পদ বাতিলের আবেদন করেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। এই পদে পুনরায় নির্বাচনও দাবি করেন এই অভিনেত্রী।

নিপুণের আবেদনের প্রেক্ষিতে জায়েদ খানের পদ বাতিল হবে নাকি তিনিই দায়িত্বে থাকবেন- সে বিষয়ে শনিবার বিকেলে পূর্ব ঘোষণা অনুযায়ি সিদ্ধান্ত জানাতে এফডিসিতে অবস্থান নেয় শিল্পী সমিতির আপিল বোর্ড। যেখানে উপস্থিত থাকতে বলা হয়েছিলো অভিযোগকারী নিপুণ, অভিযুক্ত জায়েদ খান, চুন্নু, সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন ও দুই নির্বাচন কমিশনারকে। তবে অভিযোগকারী নিপুণকে আপিল বোর্ডের সভায় উপস্থিত থাকতে দেখা গেলেও শেষ পর্যন্ত পাওয়া যায়নি জায়েদ খান কিংবা চুন্নুকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023