শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

গুমের তালিকায় থাকা অনেকে ভূমধ্যসাগরে মারা গেছেন: পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জাতিসংঘ নয়, জাতিসংঘের কোনো কোনো প্রতিষ্ঠান আমাদের কাছে গুমের তালিকা দিয়েছিল। সেই তালিকায় নাম থাকা অনেকেই ভূমধ্যসাগরে মারা গেছেন। এসব প্রতিষ্ঠান বাংলাদেশের কোনো কোনো বায়াসড প্রতিষ্ঠান থেকে তথ্য নেয় বলে মন্তব্য করেন তিনি। শনিবার রাজধানীর হোটেল সোনারগাওঁয়ে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক এক সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ড. মোমেন বলেন, আমরা ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছি। তাই অনেক দেশ মানবাধিকারের কথা বলে চাপ প্রয়োগ করে স্বার্থ হাসিল করতে চায়।

বাংলাদেশ-চীন সম্পর্কের ব্যাপারে তিনি বলেন, বলা হচ্ছে, বাংলাদেশ চীনের লেজুড় হয়ে যাচ্ছে। এটা ডাহা মিথ্যা কথা। চীনের লোন ট্র্যাপের কথাও বলা হয়, লোন ট্র্যাপে পড়তে হলে অন্তত ৪০ ভাগ লোন থাকতে হয়। সাকুল্যে আমাদের লোন আছে ১৫ ভাগ। সবচেয়ে বেশি লোন আমরা নিয়েছি বিশ্বব্যাংক, এডিবি এবং আইএমএফের কাছ থেকে। দেশ হিসেবে সবচেয়ে বেশি লোন জাপানের কাছ থেকে নেওয়া। এখানে লোন ট্র্যাপের কোনো সুযোগ নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023