শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

শীর্ষ ১০ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন জাকারবার্গ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

বৃহস্পতিবার রাতে আকস্মিকভাবে দরপতন হয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের। এতে ২৯.৭ বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার লোকসান গুনেছেন প্রতিষ্ঠানটির মালিক মার্ক জাকারবার্গ, যার বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকা থেকে ছিটকে পড়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা। ফেসবুকের মূল কোম্পানি মেটার শেয়ারের দামও এদিন দেড় শতাংশ কমে গেছে বলে জানা যায়।

ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা কমে যাওয়ার খবরে বৃহস্পতিবারই মেটার শেয়ারের দাম পড়ে যায় ২৬ শতাংশ।

জানা গেছে, গত তিন মাসে প্রায় ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ফেসবুক। এতে পড়ে যায় মেটার বাজারমূল্যও।
ফোর্বসের তথ্যানুযায়ী মঙ্গলবার রাতেও শীর্ষ ১০ ধনীর তালিকায় জাকারবার্গ ছিলেন ৮ নম্বরে। শেয়ারের মূল্য পতনের পর শুক্রবার সকালে তার অবস্থান নেমে যায় ১২ নম্বরে।

প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘ ১৭ বছর পর এই প্রথমবারের মতো এত বেশি পরিমাণে কমল ফেসবুকো ব্যবহারকারীর সংখ্যা। এতে কমেছে মেটার লভ্যাংশ, ধাক্কা খেয়েছে ফেসবুকের বিজ্ঞাপন ব্যবসাও। সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023