শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

রাজশাহী মেডিকেলে করোনায় আরও ৫ জনের মৃত্যু

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। যা বিগত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু। মৃত ব্যক্তিদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

গত একদিনে ৩ জন পুরুষ এবং ২ জন নারীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ জনের বয়স ৬১ বছরের ওপরে। এ ছাড়া ২ জন ৫১ থেকে ৬০ বছর এবং একজন ২১ থেকে ৩০ বছর বয়সী।

এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৬৫ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৬৫ জন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৯ জন। করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৬ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩ জন রোগী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023