গত মঙ্গলবার রাতে দুপচাঁচিয়া উপজেলার বেড়াগ্রাম এলাকা থেকে পুলিশ ৭টি জাল ১ হাজার টাকার একই নম্বরের ৭টি নোট সহ উজ্জল (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে।
জানা গেছে, ঘটনার দিন মঙ্গলবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গুনাহারের বেড়াগ্রাম বাজারে অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক ঘোরাফেরা কালে উজ্জল (২৫) নামের যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। সে সন্তোষজনক উত্তর দিতে না পারায় তার দেহ তল্লাশী করে তার হেফাজতে থাকা ৭টি জাল ১ হাজার টাকার একই নম্বরের ৭টি নোট উদ্ধার করেছে। সে গুনাহার ইউনিয়নের ছাতনি গ্রামের হবিবর রহমানের ছেলে। থানা অফিসার ইনচার্জ হাসান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে ওই দিন রাতেই পুলিশ বাদি হয়ে প্রতারণামুলক ভাবে জাল টাকা আসল টাকা বলে নিজ হেফাজতে রাখার অপরাধে তার বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ গ্রেফতারকৃত উজ্জলকে গতকাল বুধবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।