শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

আজ তাসনুভা তিশার বিয়ে

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশার বিয়ে আজ বুধবার। তার হবু বরের নাম সৈয়দ আসকার। এক বছরের বেশি সময় সম্পর্কে থাকার পর বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এই যুগল। রাজধানীর বাংলামোটরের একটি অভিজাত রেস্তোরাঁয় আজ সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এ সময় দুই পরিবারের সদস্য ছাড়াও বর-কনের ঘনিষ্ঠজন উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিশা।

এর আগে, গেল ৩১ জানুয়ারি রাতে অনুষ্ঠিত হয় তিশার গায়ে হলুদের অনুষ্ঠান। যেখানে নেচে-গেয়ে মুগ্ধতা ছড়ান কনে নিজেই। এতে দুই পরিবারের সদস্য ছাড়াও অর্চিতা স্পর্শিয়া, মনোজ প্রামাণিকসহ শোবিজ অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন।

বিবাহোত্তর অনুষ্ঠানের বিষয়ে তিশা বলেন, ‘এখনো দিন চূড়ান্ত হয়নি। আসকারের ভাই দেশের বাইরে থাকেন, উনি চলতি মাসের শেষে দেশে আসবেন। তারপর আলোচনা করে অনুষ্ঠান করার ইচ্ছা আছে।’
উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরে আসকরের সঙ্গে পরিচয় হয় তিশার। এরপর পরস্পরকে কাছ থেকে দেখা ও জানাশোনা। গড়ে উঠে ভালোবাসার সম্পর্ক। আর গত ১৫ জানুয়ারি তিশার বনশ্রীর বাসায় দুই পরিবারের সদস্যদের নিয়ে বাগদান সারেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023