শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

আবারও মসুর ডালের দাম বাড়িয়েছে টিসিবি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আবারও মসুর ডালের দাম বাড়িয়েছে। এবার প্রতি কেজিতে ৫ টাকা বাড়িয়ে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) থেকে ভোক্তা পর্যায়ে বিক্রি করবে ৬৫ টাকা কেজি দরে। একই সঙ্গে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) থেকে টিসিবি আবারও ট্রাক সেল কার্যক্রম শুরু করবে। বুধবার (২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।

উল্লেখ্য, নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করছে সরকারি সংস্থা টিসিবি। তবে গত ২৭ জানুয়ারি থেকে টিসিবির ট্রাক সেল কার্যক্রম বন্ধ রয়েছে, যা ছয়দিন পর আবার শুরু হচ্ছে। দেশের সব মহানগর, জেলা ও উপজেলার ডিলার পয়েন্টে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে করে পেঁয়াজ, মসুর ডাল, চিনি ও সয়াবিন তেল বিক্রি করবে, যা আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা প্রতি কেজি চিনি ৫৫ টাকায়, মসুর ডাল ৬৫ টাকায়, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকায় এবং পেঁয়াজ প্রতি কেজি ৩০ টাকায় কিনতে পারবেন। একজন ক্রেতা সর্বনিম্ন দুই থকে সর্বোচ্চ পাঁচ কেজি পেঁয়াজ, দুই কেজি মসুর ডাল, দুই কেজি চিনি ও দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023