শিরোনাম :
সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা

চুন-চিনি দিয়ে খেজুর গুড়, ৫ ব্যবসায়ীকে জরিমানা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

মানিকগঞ্জের হরিরামপুরে রস ছাড়াই চুন ও চিনি দিয়ে খেজুরের গুড় তৈরির অভিযোগে ৫ ব্যবসায়ীকে জরিমানা ও দুটি কারখানা বন্ধ করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জরিমানা করেন ও কারখানা দুটি বন্ধ করে দেন।

জানা গেছে, জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা, মজমপাড়া, গোড়াইল ও গোপীনাথপুর এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় মজমপাড়া গ্রামের মো. ককেলের বাড়িতে খেজুর রস ছাড়াই তৈরি হচ্ছিল পাটালি গুড়। অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যান ভেজালকারী মূলহোতা।

তবে বসতবাড়ি ও রান্নাঘর থেকে জব্দ করা হয় ভেজাল গুড় তৈরির সরঞ্জাম, চুন, বাসি লালি ও প্রায় এক মণ ভেজাল গুড়। পরে জব্দ করা মালামাল, গুড় ও চুলা ধ্বংস করা হয়।

জেলার ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামন রুমেল বলেন, ঝিটকা এলাকায় খেজুর রস থেকে তৈরি হয় বিখ্যাত হাজারী গুড়। শীতের সময় কিছু অসাধু ব্যবসায়ী হাজারী গুড়ের সুনামকে পুঁজি করে ভেজাল খেজুর গুড় তৈরি করে আসছে।

আজ অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির দায়ে মজমপাড়া, গোড়াইল ও মালুচি গ্রামের গাফফার, খলিল, ককেল মোয়াজুদ্দিন, আলাউদ্দিন ও সেন্টু মিয়াকে ৬ হাজার টাকা জরিমানাসহ ৫ মণের বেশি ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে।

এ সময় মজমপাড়ার ককেল ও রাজশাহী থেকে আসা মৌসুমি ব্যবসায়ী সেন্টু মিয়ার গুড় কারখানা স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023