শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

২ বিভাগে বৃষ্টি থাকতে পারে, ৫ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

সিলেটে শুরু হয়েছে বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি থাকতে পারে। এছাড়া বৃষ্টি অন্যান্য অঞ্চলেও হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিভাগ।

একই সঙ্গে আওতা কমে বুধবার (২ ফেব্রুয়ারি) দেশের পাঁচ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। অব্যাহত আছে তাপমাত্রা বৃদ্ধি। তাপমাত্রা আরও বেড়ে বৃহস্পতিবারের মধ্যে দেশ থেকে শৈত্যপ্রবাহ দূর হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুরে। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সকালে তা বেড়ে হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

মঙ্গলবার সকালে নওগাঁ ও মৌলভীবাজার জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছিল। বুধবার রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে বলে জানিয়েছেন বজলুর রশিদ।

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।

আগামী তিনদিনের পূর্বাভাসের বিষয়ে তিনি বলেন, এসময় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023