শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

কলম্বিয়াকে বিপদে ফেলে জয়রথ ছুটছে আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

ফিটনেস এবং ম্যাচ প্রস্তুতির জন্য লিওনেল মেসিকে বাইরে রেখেই এবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলছে আর্জেন্টিনা। কিন্তু তাতে তাদের টানা জয়ের রেকর্ড ভাঙেনি বরং, আরও বৃদ্ধি পেলো। কলম্বিয়ার বিপক্ষে মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা জয় পেয়েছে ১-০ গোলে।

এই জয়ের মধ্য দিয়ে টানা ২৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড বৃদ্ধি করে নিলো লিওনেল স্কালোনির শিষ্যরা। সে সঙ্গে বিশ্বকাপে খেলার পথে কলম্বিয়ার বিপদ বাড়িয়ে দিলো লা আলবেসেলেস্তারা।

কারণ, ১৫ ম্যাচে মাত্র ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে নেমে গেছে কলম্বিয়া। পয়েন্ট টেবিলের সেরা চারটি দল সরাসরি খেলবে কাতার বিশ্বকাপে। পঞ্চম দলটি সুযোগ পাবে মহাদেশীয় প্লে-অফ খেলার। বাকিদের বিদায় নিতে হবে। সে জায়গায়, আর্জেন্টিনার কাছে হেরে কলম্বিয়া নেমে গেছে সপ্তম স্থানে।

আর্জেন্টিনার কর্ডোভার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন লওতারো মার্টিনেজ। ২৯তম মিনিটে এই একটি মাত্র গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন তিনি।

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ৬ ম্যাচে কোনো গোলেরই দেখা পায়নি কলম্বিয়া। আর্জেন্টিনার বিপক্ষেও পেলো না। যদিও অন্যবারের তুলনায় এই ম্যাচে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে আর্জেন্টিনার বেশ বেগই পেতে হয়েছে।

আর্জেন্টিনা উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া ম্যাচ শেষে বলেন, ‘কে খেলেছে বা না খেলেছে তাতে কিছু যায় আসে না। আমাদের খেলার ধরণে কোনো পরিবর্তন আসবে না এবং সব সময় একই মানসিকতা নিয়েই খেলি আমরা।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023