শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চায় না যুক্তরাষ্ট্র

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

প্রভাবশালী মার্কিন কংগ্রেস সদস্য এবং পররাষ্ট্র বিষয়ক হাউস কমিটির চেয়ারম্যান গ্রেগরি ডব্লিউ মিকস বলেছেন, ওয়াশিংটন ও ঢাকার মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান রয়েছে। তারা বাংলাদেশের বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা আরোপ করতে চায় না।

সোমবার (৩১ জানুয়ারি) নিউইয়র্কের কুইন্স এলাকার একটি রেস্তোরাঁয় তহবিল সংগ্রহের মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস।

তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে, আমরা (নিষেধাজ্ঞা আরোপ করে) বাংলাদেশের বিরুদ্ধে নই। আমরা এখনও বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে কাজ করছি।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা আরোপ করছি না। নিষেধাজ্ঞাগুলো একটি সংস্থার কতিপয় ব্যক্তির ওপর আরোপ করা হয়েছে, পুরো সংস্থার ওপর নয়, আমরা সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখছি।’

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও অন্যান্য ইস্যু প্রত্যক্ষ করতে তিনি এ বছর বাংলাদেশ সফর করবেন বলে জানান।

তিনি বলেন, ‘তবে তার আগে, আমি পররাষ্ট্র দপ্তর ও এশিয়া-প্যাসিফিক বিষয়ক কংগ্রেস সাব-কমিটির সাথে কথা বলব। প্রয়োজনে বাংলাদেশ ইস্যু নিয়ে কংগ্রেসে আমরা একটি বিশেষ শুনানীর আয়োজন করব।’

প্রসঙ্গত, বিশিষ্ট আইনজীবী মিকস ১৯৯৮ সাল থেকে নিউইয়র্ক থেকে ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধি এবং ২০২১ সাল থেকে হাউস অব কমিটি অন ফরেন অ্যাফেয়ার্স-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বাসস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023