শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

সান্তাহারে ট্রেনের ধাক্কায় নারী নিহত

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

বগুড়ার সান্তাহারে ট্রেনের ধাক্কায় শিল্পী বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সান্তাহার স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে এ দুর্ঘটনা ঘটে।

তিনি উপজেলার সান্তাহার পৌর এলাকার ইয়ার্ড কলোনি মহল্লার শাহাবুদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে উপজেলার সান্তাহার জংশনের ৪ নম্বর প্লাটফর্মে একটি মেইল ট্রেন এসে পৌঁছায়। এসময় ওই নারী ট্রেনের সামনে দিয়ে পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023