শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে চলছে ভোট গ্রহণ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এর আগে পাঁচটি ধাপে ৩ হাজার ৫৫০টি ইউপিতে ভোট গ্রহণ হয়েছে।

সকলা থেকেই তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটাররা নিজ নিজ কেন্দ্রে ছুটছেন।

টাঙ্গাইলের গোপালপুরের পাঁচ ইউনিয়নে ভোটাররা নিজ নিজ কেন্দ্রে ভোট দিতে উপস্থিত হয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি তারা।

 

এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় সকাল ৮টা থেকে ১৩৩টি কেন্দ্রে একযোগে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে জেলার নবীনগর উপজেলার বিদ্যাকূট ইউনিয়নের ভৈরবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অডিট কার্ডে ত্রুটি থাকায় এক ঘণ্টা দেরিতে ভোটগ্রহণ শুরু হয়েছে।

সকাল পৌনে ৯টায় কেন্দ্রটিতে গিয়ে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। তবে কেন্দ্রের ছয়টি বুথের ইভিএম চালু করতে না পারায় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু করতে পারেনি দায়িত্বরতরা। এতে করে দুর্ভোগে পড়েন ভোটাররা।

এবারের ধাপে দেশের ২২ জেলার ৪২ উপজেলার ২১৮টি ইউপিতে ভোট চলছে। করোনার মধ্যে ভোট অনুষ্ঠানে ইসির পক্ষ থেকে বাড়তি সতর্কতা নেয়া হয়েছে।

 

নির্বাচন কমিশন (ইসি) এই ধাপে ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। আজ ২১৬ ইউপিতে ইভিএমে এবং মাত্র দু’টি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে। ইতোমধ্যে ইভিএমসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, মাঘের মাঝামাঝি সময়ে এসে সারাদেশেই জেঁকে বসেছে শীত। বেশ কয়েকটি জেলায় টানা তিনদিন ধরে শৈত্যপ্রবাহ বইছে। এমন পরিস্থিতিতে ভোটগ্রহণে সকালবেলার ভোটার উপস্থিতি কিছুটা কম হবে। তবে বেলা বাড়ার সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলেই প্রত্যাশা করা হচ্ছে।

যদিও এর আগের ধাপের স্থানীয় এই নির্বাচনের আগে-পরে ও ভোটের দিন বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা হয়েছে। নির্বাচন নিয়ে সহিংসতায় সারা দেশে পাঁচটি ধাপে এ পর্যন্ত ৯৫ জনের প্রাণহানি হয়েছে।

ইসি সূত্র জানিয়েছে, এই নির্বাচনে ২১৮ ইউনিয়ন পরিষদে ভোটার রয়েছে ৪১ লাখ ৮২ হাজার ২৬৩ জন। এর মধ্যে পুরুষ ২১ লাখ ১৪ হাজার ৭২০ জন, নারী ২০ লাখ ৬৭ হাজার ৫৩৭ জন এবং ৬ জন হিজড়া ভোটার। এসব ভোটার ২ হাজার ১৮৬টি কেন্দ্রের ১৩ হাজার ৩০৫টি কক্ষে ভোট প্রদান করবেন। নির্বাচনে সারাদেশে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ হাজার ৬০৪ জন প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান পদে ১ হাজার ১৯৯, সংরক্ষিত আসনে ২ হাজার ৫৫৯ জন এবং সাধারণ সদস্য পদে ৭ হাজার ৮৪৬ জন।

ইসি সূত্র জানায়, নির্বাচনের এ ধাপে সারাদেশে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ হাজার ৬০৪ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ১ হাজার ১৯৯ জন। সংরক্ষিত নারী সদস্য পদে ২ হাজার ৫৫৯ এবং সাধারণ সদস্য পদে ৭ হাজার ৮৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই নির্বাচনে মোট ভোটার ৪১ লাখ ৮২ হাজার ২৬৩। এর মধ্যে পুরুষ ভোটার ২১ লাখ ১৪ হাজার ৭২০ ও নারী ভোটার ২০ লাখ ৬৭ হাজার ৫৩৭। এছাড়াও ৬ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এসব ভোটার দুই হাজার ১৮৬টি কেন্দ্রের ১৩ হাজার ৩০৫টি কক্ষে ভোট প্রদান করবেন।

 

ষষ্ঠ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৪৪ প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩২ জন এবং সাধারণ সদস্য পদে ১০০ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023