শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বগুড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

বগুড়া শহরের চকসুত্রাপুরে পূর্ব শত্রুতার জেরে আনোয়ার হোসেন (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আনোয়ার শহরের চকসুত্রাপুর এলাকার মৃত ছহির উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্র জানায়, সোমবার ভোর ৫টায় শহরের ৪ নম্বর ওয়ার্ডে চকসুত্রাপুর সুইপার কলোনি এলাকায় আনোয়ারকে ছুরিকাঘাত করে তার বন্ধু সুজন। তারা সবসময় একসঙ্গে চলাফেরা করতো। তবে অজ্ঞাত এক কারণে তাদের মধ্যে শত্রুতার সৃষ্টি হয় ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত আনোয়ারের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন আছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেফতার করতে চেষ্টা চলছে। প্রাথমিকভাবে তাদের মধ্যে শত্রুতার কারণ জানা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023