শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বিশ্বে করোনা পরিস্থিতির উন্নতি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

গত একদিনে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৭৮২ জন। নতুন মৃত্যু নিয়ে বিশ্বে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৬ লাখ ৮১ হাজার ২১৫ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ লাখ ১২ হাজার ২৭৯ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৩৭৮ জনে।

অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় দুই হাজার এবং নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৫ লাখ।

সোমবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এদিকে গত একদিনে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৪৪৮ জন এবং মারা গেছেন ১২৭ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৯০ লাখ ৫৮ হাজার ৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩০ হাজার ৫৮৩ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১৭ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ২১ হাজার ২২৮ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৭ লাখ ৩৭ হাজার ৭ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৩০ হাজার ৭২৮ জনের।

গত একদিনে যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমণ ও প্রাণহানি অনেকটা কমেছে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৯৫৪ জন এবং মারা গেছেন ৩২৯ জন। করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ৫৫ লাখ ৭৮ হাজার ৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৭ হাজার ১৯০ জন মারা গেছেন।

গত একদিনে তুরস্কে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৮ হাজার ১৪৫ জন এবং মারা গেছেন ১৮৯ জন। একই সময়ে ইতালিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৬৫ জন এবং মারা গেছেন ২৩৫ জন।

এছাড়া গত এক দিনে যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৩৯৯ জন এবং মারা গেছেন ৮৫ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৬৪ লাখ ৬৮ হাজার ৫২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫৫ হাজার ৬৯৮ জন মারা গেছেন। একই সময়ে কলম্বিয়ায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১১৯ জন এবং মারা গেছেন ২৪৭ জন।

এছাড়া জার্মানিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯ হাজার ২৯ জন এবং মারা গেছেন ৪৫ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ৯৭ লাখ ৭৬ হাজার ৬৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ১৮ হাজার ৩৮০ জন মারা গেছেন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩০৮ জন এবং মারা গেছেন ৯৪ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮০ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৪ হাজার ১২ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৫৩ লাখ ৫১ হাজার ৪৮৯ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ২৬ হাজার ৯২৩ জনের।

এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৪ কোটি ১২ লাখ ৬৫ হাজার ৬৮৪ জন এবং মারা গেছেন ৪ লাখ ৯৫ হাজার ২ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023