শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

পাবজি খেলতে বাধা দেয়ায় মা, ভাই-বোনসহ চারজনকে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

পাবজি খেলতে বাধা দেয়ায় বাড়িতে থাকা বন্দুক দিয়ে মা, দুই বোন ও ছোট ভাইকে গুলি করে হত্যা করেছে এক কিশোর। গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায় এই ঘটনাটি ঘটে। এই হত্যাকাণ্ডের পর ওই কিশোর প্রথমে নিজে গুলি করে মা, বোন ও ভাইকে হত্যার কথা অস্বীকার করে। সে জানায়, আততায়ী বাড়িতে ঢুকে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। এরপর ফোর মার্ডারের রহস্য উদঘাটনে মাঠে নামে লাহোর পুলিশ। ওই বাড়িতে বেঁচে থাকা একমাত্র কিশোরকে প্রথম থেকেই সন্দেহ করে পুলিশ।

প্রথম জিজ্ঞাসাবাদে ওই কিশোর পুলিশকে জানায়, ঘটনার সময় সে বাড়ির দোতলায় ছিল। তখন এক আততায়ী এসে সবাইকে খুন করে। সে ভয়ে দোতলায় লুকিয়ে যায়। এজন্য সে বেঁচে গেছে।

একপর্যায়ে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে মা, দুই বোন ও ভাইকে হত্যার কথা স্বীকার করে ওই কিশোর। সে জানায়, পাবজি খেলায় তার মা প্রায়ই বকাবকি করতেন। ওইদিনও বকাবকি শুরু করেন। এজন্য বাড়িতে থাকা বন্দুক নিয়ে প্রথমে মা নাহিদা মুবারক (৪৫) গুলি করে হত্যা করে সে। এরপর তার বড় বোন (১৭) ছুটে এলে তাকেও হত্যা করে। পরে ছোট বোন (১১) এবং ১১ মাসের ভাইকেও হত্যা করে সে।

পুলিশ জানিয়েছে, আত্মরক্ষায় বাড়িতে বন্দুক রেখেছিলেন কিশোরের মা নাহিদা মুবারক। কিশোর সন্তানের হাতে সেই বন্দুকের গুলিতে খুন হতে হয়েছে তাকে।

এদিকে, এ ঘটনায় ওই কিশোরকে গ্রেপ্তার দেখিয়েছে লাহোর পুলিশ। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

সূত্র : নিউজ ১৮

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023