শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

দুই বছর আগে ভারতকে হারিয়েই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এনেছিলো বাংলাদেশের যুবারা। আবার বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল তবে এবার ফাইনালে নয় কোয়ার্টার ফাইনালেই। আজ সন্ধ্যা ৭টায় অ্যান্টিগায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে প্রতিবেশী এই দুই দেশ। ম্যাচটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস ওয়ান ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান।

তবে এবারের বাংলাদেশ যুবদলে গত যুব বিশ্বকাপের মাত্র দু’জন খেলোয়াড় রয়েছে। অধিনায়ক রাকিবুল হাসান এবং প্রান্তিক নওরোজ নাবিল। যদিও নাবিল আগেরবার দলে থাকলেও খেলার সুযোগ পেয়েছিলেন কম।

২০২০ সালে পচেফস্ট্রমে ভারতকে হারিয়েই বিশ্ব চ্যাম্পিয়নশিপের মুকুট পরেছিলো বাংলাদেশ দলের যুব ক্রিকেটাররা। গতবারের ভারতকে হারানোর সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন কিনা অধিনায়ক রাকিবুল তা দেখার বিষয়। তবে প্রতিপক্ষ যেই হোক, অ্যান্টিগার এই ম্যাচ জিতে সেমিফাইনালে খেলতে মুখিয়ে রয়েছে বাংলাদেশ যুব দলের অধিনায়ক রাকিবুল।

শুক্রবার এক ভিডিও বার্তায় রাকিবুল বলেছেন, কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে পাঁচ-ছয় দিনের বিরতি পেয়েছি। এ সময়ে ভালোভাবে অনুশীলন করেছি আমরা। মানসিক ও শারীরিক দিক থেকে খুব ভালো অবস্থানে আছি। গত দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসও বেড়েছে। বোলাররা ভালো বল করেছে, ব্যাটাররা রান পেয়েছে। তাই আশাবাদী আমি।

এবারের যুব বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছিলো খুব বাজেভাবে। ইংল্যান্ডের বিপক্ষে গুটিয়ে গিয়েছিল মাত্র ৯৭ রানে। সেই ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ান যুবারা। কানাডাকে ৮ উইকেটে এবং আরব আমিরাতকে বৃষ্টি আইনে ৯ উইকেটে হারিয়ে নিশ্চিত করে শেষ আটের টিকিট।

গতবার ফাইনালে বাংলাদেশের কাছে হারলেও চারবারের চ্যাম্পিয়ন ভারত এবার অন্যতম ফেবারিট। নিজেদের গ্রুপ ‘বি’তে তারা দক্ষিণ আফ্রিকাকে ৪৫ রানে, আয়ারল্যান্ডকে ১৭৪ রানে এবং উগান্ডাকে হারিয়েছে ৩২৬ রানের বড় ব্যবধানে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023