রাত পোহালেই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

রাত পোহালেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। এবারের নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৪২৮ জন। শুক্রবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হবে বলে জানান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।

এবারের চলচ্চিত্র শিল্পী নির্বাচনে দুটি প্যানেলে লড়ছেন চলচ্চিত্রের ৪২ জন অভিনয়শিল্পী। ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলে আছেন রিয়াজ (সহ-সভাপতি), ডি এ তায়েব (সহ-সভাপতি), সাইমন সাদিক (সহ-সাধারণ সম্পাদক ), শাহনূর (সাংগঠনিক সম্পাদক ), নিরব (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), ইমন (সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক), আরমান (দপ্তর ও প্রচার সম্পাদক), আজাদ খান (কোষাধ্যক্ষ)। এছাড়াও কার্যকরী পরিষদের সদস্যপ্রার্থী হিসেবে রয়েছেন অমিত হাসান, শাকিল খান, নানা শাহ, আফজাল শরীফ, সাংকো পাঞ্জা, জেসমিন, কেয়া, পরীমনি, গাঙ্গুয়া, সীমান্ত।

মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল থেকে সহ-সভাপতি খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, সহ-সাধারণ সম্পাদক অভিনেতা সুব্রত, সাংগঠনিক সম্পাদক চিত্রনায়ক আলেকজান্ডার বো, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক জয় চৌধুরী, দম্পর ও প্রচার সম্পাদক অভিনেতা জেকে আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক অভিনেতা জাকির হোসেন এবং কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন অভিনেতা ফরহান।

এছাড়া একই প্যানেল থেকে কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচন করছেন অভিনেত্রী রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুনা বিশ্বাস, মৌসুমী, অভিনেতা আসিফ ইকবাল, বাপ্পারাজ, আলীরাজ, নাদের খান ও হাসান জাহাঙ্গীর।

এবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অভিনেতা পীরজাদা হারুন। তার সঙ্গে থাকবেন বি এইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যানের ভূমিকায় দেখা যাবে পরিচালক সোহানুর রহমান সোহানকে। এই বোর্ডের সদস্য হিসেবে আছেন মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023