শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

দলীয় সরকারের অধীনে নির্বাচন কঠিন হলেও এটাই সমাধান: সিইসি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

দলীয় সরকারের অধীন নির্বাচন কঠিন হলেও এটাই একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ মন্তব্য করেন সিইসি।

কে এম নূরুল হুদা বলেন, ‘দলীয় সরকারের অধীনে নির্বাচন করা আর জরুরি সময়ে সামরিক সরকারের অধীনে নিবার্চনের মধ্যে পার্থক্য আছে। শামসুল হুদা কমিশন প্রশংসা পেয়েছে। তখন যে পরিবেশ পরিস্থিতি ছিল সেটা ছিল একটা জরুরি অবস্থার মধ্যে। ক্যান্টনমেন্টের আশীর্বাদ নিয়ে ওই নির্বাচন করা হয়েছিল। তবে এ অবস্থা গণতান্ত্রিক পরিবেশকে সম্প্রসারিত করে না।

গণতন্ত্রে উন্মুক্ত পরিবেশ থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে বন্দুকের নল অথবা লাঠি উঁচিয়ে নির্বাচনকে সাইজ করা যায় না। এটার জন্য ছেড়ে দিতে হয় উন্মুক্ত পরিবেশ। সেখানে ভুল-ভ্রান্তি হবে। সেখানে সংঘাত হবে, বিতর্ক হবে। মিছিল হবে, মিটিং হবে—এখন যেমন হয়। এই হলো পরিবেশ। বন্দুক মাথায় রেখে নির্বাচনের অবস্থা একটা হতে পারে, চিরদিনই সেটা হতে পারে না। তার জন্য খুলে দিতে হবে দরজা। এখন সেই দরজা খুলে গেছে। এখন রাজনৈতিক পরিমণ্ডলে নির্বাচন হয়, এ নির্বাচন অত্যন্ত কঠিন। কিন্তু সম্ভব, এর মধ্য দিয়েই আমাদের যেতে হবে।

প্রধান নির্বাচন কমিশনার গত পাঁচ বছরের রোডম্যাপে কী কী করেছেন এবং কী রেখে যাচ্ছেন সে সম্পর্কেও তুলে ধরেন অনুষ্ঠানে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023