শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

উত্তরা-মতিঝিল মেট্রোরেলে বসলো শেষ স্প্যান

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

এগিয়ে যাচ্ছে স্বপ্নের মেট্রোরেলের কাজ। এবার রাজধানীর উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত অংশের সর্বশেষ স্প্যান বসলো। এর মাধ্যমে শেষ হলো মেট্রোরেলের প্রথম একটি অংশের স্প্যানের পুরোপুরি কাজ।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ সচিবালয় মেট্রোরেল স্টেশন সংলগ্ন পিয়ার-৫৮২ ও-৫৮৩ সংযোগকারী এই স্প্যান বসানো হয়। তবে স্পেনগুলোতে এখনো রেললাইন বসানোর কাজ চলছে।

শেষ স্প্যান বসানো সম্পর্কে চানতে চাইলে জাপানি সিকিউরিটি কনসালটেন্ট ক্যান সিমুজু বলেন, এইটা অবশ্যই আনন্দের। তবে আমাদের কাজ এখানেই শেষ নয়। এখনো অনেক কাজ বাকি। এইটা প্রথম স্টেশন। বাকি স্টেশনের কাজগুলোও দ্রুত শুরু করতে হবে।

ঢাকার যানজট নিরসন ও নগরবাসীর যাতায়াত আরামদায়ক ও নির্বিঘ্ন করতে ২০১২ সালে গৃহীত হয় মেট্রোরেল প্রকল্প। এ প্রকল্পের দৈর্ঘ্য হবে উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত, ২০ দশমিক ১ কিলোমিটার। অর্থাৎ এ এলাকায় বসবাসকারী লাখো নগরবাসী মেট্রোরেল ব্যবহার করে গন্তব্যে যাতায়াত করতে পারবেন।

এ প্রকল্পে ২৪ সেট ট্রেন চলাচল করবে। প্রত্যেকটি ট্রেনে থাকবে ৬টি করে কার। ঘণ্টায় ১শ’ কিলোমিটার বেগে ছুটবে যাত্রী নিয়ে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023