শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত বেড়েছে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

বিশ্বজুড়ে দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ২২১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে আট শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৬ লাখ ৪৪ হাজার ৭৩৮ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ৯৯ হাজার ৭৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৩ লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ কোটি ২৯ লাখ ৬ হাজার ৬১১ জনে। বৃহস্পতিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটিতে এই সময়ের মধ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৬ হাজার ৬১ জন এবং মারা গেছেন ২ হাজার ৭৬২ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ৪১ লাখ ৬৯ হাজার ১৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৯৮ হাজার ২৯৯ জন মারা গেছেন।

রাশিয়া দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৫৭ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৭৪ হাজার ৬৯২ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৩ লাখ ১৫ হাজার ৮০১ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ২৮ হাজার ১০৫ জনের।

ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৮ হাজার ৮ জন এবং মারা গেছেন ২৫৮ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৭৭ লাখ ৩০ হাজার ৫৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২৯ হাজার ৭৪৭ জন মারা গেছেন।

স্পেনে নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৫৫৩ জন এবং মারা গেছেন ২১৫ জন। একই সময়ে ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ২০৬ জন এবং মারা গেছেন ৩৬২ জন।

যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে গত এক দিনে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ২৯২ জন এবং মারা গেছেন ৩৪৬ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৬১ লাখ ৪৯ হাজার ৩১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫৪ হাজার ৭০২ জন মারা গেছেন। একই সময়ে কলম্বিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৮৯ জন এবং মারা গেছেন ২৮২ জন।

জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭৫৯ জন এবং মারা গেছেন ১৮৪ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ৯১ লাখ ৪৫ হাজার ২৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ১৭ হাজার ৮৮৩ জন মারা গেছেন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩২১ জন এবং মারা গেছেন ১৪১ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০৬ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৮৭৮ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৪৫ লাখ ৫৩ হাজার ৯৫০ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ২৪ হাজার ৫০৭ জনের।

আমাদের প্রতিবেশী দেশ ভারত করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৪ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৫৮৫ জন এবং মারা গেছেন ৪ লাখ ৯১ হাজার ৭২৯ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তুরস্কে ১৮৮ জন, দক্ষিণ আফ্রিকায় ৯৪ জন, পোল্যান্ডে ২৭৬ জন, কানাডায় ২২৬ জন, আর্জেন্টিনায় ৩১৬ জন, গ্রিসে ১১৮ জন, হাঙ্গেরিতে ৬৯ জন, কাজাখস্তানে ৩১১ জন এবং ভিয়েতনামে ১৫৫ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৪৭৫ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ৩ হাজার ৭৭৬ জনের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023