ভারত সফরের সূচি বদলের আবেদন শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

ভারত সফরের সূচি বদলের আবেদন জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের ও টি-২০ সিরিজ খেলার পর শ্রীলঙ্কার মুখোমুখি হবেন রোহিত শর্মারা। সেই সফর শুরু হওয়ার কথা ছিল ২ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। তারপর টি-২০ সিরিজ।

কিন্তু শ্রীলঙ্কা বোর্ড চাইছে আগে টি-২০ সিরিজ খেলতে। কারণ বোয়ো বাবলের সুবিধা। ভারত সফরের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবেন লঙ্কার ক্রিকেটাররা। সেই দলটাকেই ভারতে পাঠাতে চায় শ্রীলঙ্কা। বাবল টু বাবল ট্রান্সফার করা সুবিধাজনক হতে পারে। তাই সূচি বদলের আবেদন লঙ্কা বোর্ডের।

শ্রীলঙ্কা বোর্ড এই আবেদন করায় কিছুটা যেন সুবিধাই হল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। কারণ ভারতের কোভিড পরিস্থিতির দিকে তাকিয়ে টেস্ট ভেন্যু চূড়ান্ত করার জন্য আরও কিছুটা সময় পেয়ে যাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এখন পর্যন্ত ঠিক করা হয়েছে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলা হবে মোহালি, ধর্মশালা ও লক্ষ্ণৌতে। টেস্ট ম্যাচ দুইটি হওয়ার কথা বেঙ্গালুরু ও মোহালিতে।
২০২২ সালে ব্যস্ত সময় পার করে হবে ভারতীয় ক্রিকেটারদের। ফেব্রুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ ও একদিনের সিরিজ। তারপর ফেব্রুয়ারি মার্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ও টেস্ট সিরিজ। এরপর রোহিতরা উড়ে যাবেন নিউজিল্যান্ড। খেলবেন তিনটি একদিনের ম্যাচ। তারপর শুরু হবে আইপিএল। তারপর থাকছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলা। আছে এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023