শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ার শেরপুরে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

শহিদুল ইসলাম শাওন
  • আপডেট সময় বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। নিহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন।   দুর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ৪ জন পুরুষ ও ১জন নারী।

বুধবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর আমবাগান নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

তবে নিহতের মধ্যে সিএনজি যাত্রী উপজেলার চোমরপাথালিয়া গ্রামের বদিউজ্জামানের ছেলে আনোয়ার হোসেন(৩৫) এর নাম-পরিচয় পাওয়া গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্যানদের নাম পরিচয় জানা যায়নি।

আহতদেরকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদের হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে বগুড়াগামী হানিফ পরিবহনের দ্রæতগতির একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্টো ব-১৪-৮৭৫১) ঢাকা মহাসড়কের মির্জাপুর আমবাগান নামক স্থানে বিপরীতদিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির পাঁচজন যাত্রী নিহত হন। সেই সঙ্গে বাস ও সিএনজি আরো  ১০ যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে দ্রæত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, নিহতদের তাৎক্ষণিক পরিচয় জানা সম্ভব হয়নি। তবে নিহতদের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ সদস্য রয়েছেন। তাদের সবার বয়স ২৫-৫০ বছরের মধ্যে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, দুর্ঘটনায় নিহত ও আহতদের নাম-পরিচয় জানান চেষ্টা চলছে। এ ছাড়া দুর্ঘটনার পরপরই ঘাতক বাসের চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023