শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ার শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে পাঁচজন নিহত

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

বগুড়া জেলার শেরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ৪ জন। বুধবার (২৬ জানুয়ারি) বিকালে মির্জাপুর ইউনিয়নের রানীরহাট মোড়ে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আমিনুল ইসলাম জানান, বুধবার বিকেল ৫টার দিকে রাণীর মোড় এলাকায় হানিফ পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির ৫ যাত্রী প্রাণ হারান। এ ঘটনায় সিএনজির আরও ৪ যাত্রী গুরুতর আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023