শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

বিশ্বের দ্রুততম এআই সুপার কম্পিউটার আনছে মেটা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

সম্প্রতি একটি পোস্টের মাধ্যমে মেটার শীর্ষ নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ জানিয়েছেন, বিশ্বের দ্রুততম এআই সুপার কম্পিউটার তৈরি করছে মেটা। চলতি বছরের মাঝামাঝি এটি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে বলেও জানান তিনি। খবর টেক রাডার।

এক ব্লগ পোস্টে মেটা উল্লেখ করে, মেটা আনন্দের সঙ্গে জানাচ্ছে যে আমরা একটি এআই রিসার্চ সুপার ক্লাস্টার (আরএসসি) নির্মাণ করেছে। চলতি বছরের মাঝামাঝি চালু হওয়া সুপার কম্পিউটারটি সবচেয়ে দ্রুততম এআই সুপার কম্পিউটার হবে বলে আশা করছি।

মেটার সুপার কম্পিউটার বড় আকারের ডাটা প্রসেস করতে পারবে। মেটাভার্স প্রকল্পে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।
জাকারবার্গ বলেন, মেটাভার্সের মাধ্যমে আমরা যে অভিজ্ঞতা দিতে চাইছি তার জন্য বিশাল কম্পিউটিং ক্ষমতা লাগবে। সেকেন্ডেই কুইন্টিলিয়ন কাজ সম্পন্ন করার ক্ষমতা লাগবে। ট্রিলিয়ন উদাহরণ থেকে ডাটা প্রসেস করতে, শত ভাষা বুঝতে সহায়তা করবে নতুন এআই মডেল।

নিজেদের সুপার কম্পিউটার নিয়ে উচ্ছ্বসিত জাকারবার্গ আরও বলেন, আমাদের মতে এটি বিশ্বের দ্রুততম এআই সুপার কম্পিউটার হতে চলেছে।

উল্লেখ্য, সুপার কম্পিউটার তৈরিতে বিভিন্ন প্রসেসর একত্রে যুক্ত করার প্রক্রিয়াকে নডস বলা হয়, মেটার আরএসসিতে মোট ৭৬০টি এনভিডিয়া ডিজিএক্স এ১০০ সিস্টেমস প্রসেসর যুক্ত করা হয়েছে। এছাড়া থাকছে ৬ হাজার ৮০টি এ১০০ গ্রাফিকস প্রসেসিং ইউনিট বা জিপিইউ। বহুসংখ্যক জিপিইউকে কম্পিউট নডের মাধ্যমে যুক্ত করে সুপার কম্পিউটার নির্মাণ করা হয়।

মেটা বলছে, আরএসসি পরিচালিত কম্পিউটারটি ২০ গুণ দ্রুত কাজ করতে পারবে। আরএসসি আগামী দিনে ট্রিলিয়ন প্যারামিটারসহ নিউরাল নেটওয়ার্কের সঙ্গে কাজ করবে। নিউরাল নেটওয়ার্ক মডেলের প্যারামিটারের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের অত্যাধুনিক এআই সময়ের সঙ্গে বাড়বে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023