শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

শীত বাড়তে পারে

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

মাঘ মাসের ১০ দিন পার হয়ে গেছে। কিন্তু এখনও ‘বাঘ কাঁপানো’ শীত শুরু হয়নি। শীতের নির্মল আকাশের দেখা নেই। সারাদিনই আকাশের মুখ ভার। পশ্চিমা লঘুচাপের প্রভাবে ঝরেছে গুঁড়িগুঁড়ি বৃষ্টিও। আর দিগন্তবিস্তৃত কুয়াশা তো আছেই। পৌষ মাসেও বেশ কিছুদিন চলেছে মেঘ-বৃষ্টির এমন খেলা। মেঘ ও কুয়াশার কারণে বাংলাদেশের অনেক স্থানে দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা মিলছে না। এসব এলাকায় ঠান্ডা অনুভূতিও বেশি। কিন্তু সারাদেশে তাপমাত্রা মাঘের স্বাভাবিকের তুলনায় অনেক বেশি।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, বৃষ্টির প্রভাব কেটে গেলে মঙ্গলবারের পর ফের তাপমাত্রা কমতে থাকবে। এবার মাঘের শুরুতে পাঁচ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ চলে তিন-চার দিন ধরে। মাসের শেষদিকে ফের শীতের প্রভাব বাড়বে বলে আভাস দেন এ আবহাওয়াবিদ। চলতি মৌসুমে এ পর্যন্ত তিন দফা শৈত্যপ্রবাহ বয়ে গেছে। তবে কোনোটিই তিন-চার দিনের বেশি স্থায়ী হয়নি। এর মধ্যে ২০ ডিসেম্বর চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে সর্বনিম্ন। ঢাকাবাসী এখনও শৈত্যপ্রবাহের দেখা পাননি।
গত দু’দিন ধরে দেশের কোথাও নেই শৈত্যপ্রবাহ। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি এবং সর্বোচ্চ কক্সবাজার ও টেকনাফে ২৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানীসহ সারাদেশের আকাশ সোমবারও ছিল মেঘাচ্ছন্ন। কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি ও হালকা বৃষ্টি হয়েছে। দেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকা ও কুমারখালীতে। এ বৃষ্টি চলতে পারে মঙ্গলবার পর্যন্ত। মেঘ বুধবারের মধ্যে কেটে যাবে বলে জানান আবহাওয়াবিদ বজলুর রশীদ। তিনি বলেন, সোমবার দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দেশের অন্যত্র সামান্য কমতে পারে। আগামী দুই দিনে রাতের তাপমাত্রা কমবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023