শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

দুই বাসের রেষারেষিতে হকার কিশোরের মৃত্যু: দুই চালক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

রাজধানীর মগবাজার মোড়ে আজমেরী গ্লোরী পরিবহনের দুই বাসের রেষারেষিতে পিষ্ট হয়ে এক হকার কিশোরের মৃত্যুর ঘটনায় ঘাতক দুই বাসচালককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতাররা হলেন- মো. মনির হোসেন ও মো. ইমরান হোসেন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে রাজধানীর পল্টন ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব। তাদের গ্রেফতারের বিষয়টি রাতে নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে মগবাজার মোড়ে আজমেরী গ্লোরী লিমিটেডের দুই বাসের রেষারেষিতে পিষ্ট হয়ে মো. রাকিব (১৪) নামে এক কিশোর নিহত হয়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় বাস দুটি জব্দ করে পুলিশ কিন্তু দুই চালক ও সহকারীরা পালিয়ে যায়। এই ঘটনায় র‍্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার রাতে রাজধানীর পল্টন ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে অভিযান চালিয়ে দুই বাসচালককে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে আগামীকাল বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023