শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

শেরপুরে ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

শেরপুর বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

বগুড়ার শেরপুর উপজেলায় ফেন্সিডিল বিক্রির সময় তিনজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, শেরপুর উপজেলার আড়ংশাইল গ্রামের দুুদু মিয়ার ছেলে রায়হান বাদশা (৩১), একই উপজেলার ছোনকা এলাকার আব্দুস সাত্তারের ছেলে মনিরুল ইসলাম হাজিম (২৯), ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের সোনারগাঁও গ্রামের শামছুল আলমের ছেলে তৌহিদুল ইসলাম তান্নি (৩৬)।
মামলাসুত্রে জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের আন্দারপাড়া হোসেন আলীর মুদি দোকানের সামনে মাদক বিক্রি করছিল গ্রেফতারকৃতরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৬ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে শেরপুর থানার এস আই শাহাদত হোসেন জানান, মাদক বিক্রির সময় তাদের তিনজনকে হাতেনাতে গ্রেফতার করি। এবং মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে তাদের জেল হাজাতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023