শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

করোনায় আক্রান্ত নায়িকা শাবনাজ

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

নব্বই দশকের ঢাকাই সিনেমার অন্যতম নায়িকা শাবনাজ করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার (২২ জানুয়ারি) পরীক্ষা করা হলে তার দেহে করোনা ধরা পড়ে বলে জানিয়েছেন তার স্বামী চিত্রনায়ক নাঈম। তিনি বলেন, ‌শাবনাজ এখন বাসাতেই আছে। গতকাল জ্বর ছিল। সন্দেহ হলে পরীক্ষা করাই৷ ফলাফল আসে করোনা পজিটিভ। বাসায় থেকেই তার চিকিৎসা চলছে। শাবনাজের জন্য দোয়া চেয়েছেন নাঈম।

নাঈম এক ফেসবুক বার্তায় সবাইকে সাবধানতা অবলম্বন করে মাস্ক ব্যবহার করার অনুরোধও জানিয়েছেন।

প্রসঙ্গত, ১৯৯১ সালের ৪ অক্টোবর ‘চাঁদনী’ সিনেমা দিয়ে বড় পর্দায় জুটি হিসেবে আসেন নাঈম-শাবনাজ। এরপর বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন তারা৷ একসঙ্গে কাজ করতে গিয়েই তারা প্রেম ও বিয়ে করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023