শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

বিয়ে করলেন জনপ্রিয় তারকা অর্ণব-ইপ্সিতা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

ভারতের বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ ইপ্সিতা মুখোপাধ্যায় ৷ শনিবার আইনি মতে বিয়ে সারলেন অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৷ প্রেমের খবর নিয়ে শুরু থেকেই ছিলেন খোলামেলা। রিয়ালিটি শোতে এসে প্রেমিকের নাম বলেছিলেন ইপ্সিতা মুখোপাধ্যায়। মাঘ-নিশিতে এক হয়েছে চার হাত।

আগেই অর্ণব জানিয়েছিলেন, বিয়ের প্ল্যানে রয়েছেন তারা। হলোও ঠিক তেমনটাই। বছর শুরু হতেই শুভ কাজে আর দেরি নয়। মন দেওয়া-নেওয়া হয়েছিল আগেই, এবার আইনি মতে মিলল হৃদয়। অর্ণব উচ্ছ্বসিত, খুশি ইপ্সিতাও।

সংবাদ মাধ্যমকে জানালেন, ছুটি নয়, বরং রেজিস্ট্রি পরের দিনেই শুটে চলে এসেছেন তারা। বিশেষ দিনে সেজেও ছিলেন ছিমছাম। অফ হোয়াইট চিকন কাজের পাঞ্জাবিতে অর্ণব আর ইপ্সিতা বেছে নিয়েছিলেন সোনালি কাজের শাড়ি।

গলায় সোনার গয়না আর কপালে লাল টিপ। অর্ণব এখনও সোশ্যাল মিডিয়ায় বিয়ে নিয়ে চুপ। ইপ্সিতা যদিও ছবি শেয়ার করেছেন। লিখেছেন, মিস্টার ও মিসেস বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থেকে ভালোবাসা।

আইনি বিয়ে সারলেও আনুষ্ঠানিক বিয়ের রয়েছে দেরি। ছবি শেয়ার করা মাত্রই কমেন্ট বক্সে শুভেচ্ছার ঢল। সেই ঢলে সামিল টলিপাড়ার চেনা পরিচিতরাও। কাজের সূত্রেই আলাপ দুজনের। কাজই মিলিয়ে দিয়েছে তাদের। তাই বিয়ের পরের দিন কাজ ভুলে নয়, কাজেই মগ্ন ছিলেন অর্ণব-ইপ্সিতা।

কিছুদিন আগেই নতুন ধারাবাহিকে অভিনয় শুরু করেছেন অর্ণব। ধারাবাহিকের নাম ‘আলতা ফড়িং’। প্রথম সপ্তাহেই সেই ধারাবাহিক স্লট লিডার। টিআরপির তালিকায় দখল করেছে তৃতীয় স্থান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023